সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ব্রাজিলের কোপা আমেরিকা জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১০:৩২ AM আপডেট: ০৩.০৮.২০২৫ ১২:৫৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লাতিন আমেরিকার নারী ফুটবলের মহাযুদ্ধ কোপা আমেরিকা ফেমিনিনার নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

গতকাল শনিবার (২ আগস্ট) ইকুয়েডরের রদ্রিগো পাজ ডেলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে তিনবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় ব্রাজিল। নির্ধারিত সময়ে ৩-৩, অতিরিক্ত সময় শেষে ৪-৪ সমতা-শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় তারা।

৮২তম মিনিটে বদলি নেমেই আলো ছড়ান মার্তা। ষষ্ঠ মিনিটের ইনজুরি সময়ে প্রথম গোল করে সমতা ফেরান (৩-৩), এরপর অতিরিক্ত সময়ে ব্রাজিলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। যদিও কলম্বিয়ার লেইসি সান্তোস ১১৫তম মিনিটে গোল করে ম্যাচে ফেরান দলকে।

টাইব্রেকারে ব্রাজিলের গোলরক্ষক লোরেনা দা সিলভা ছিলেন দুর্দান্ত। দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জয় এনে দেন এবং নিশ্চিত করেন ব্রাজিলের টানা পঞ্চম শিরোপা।

মার্তা এর আগে ছয়টি বিশ্বকাপ ও ছয়টি অলিম্পিকে খেলেছেন। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ১২২, ম্যাচ ২০৬টি। এদিন তার অভিজ্ঞতা ও নেতৃত্বই ফাইনালে পার্থক্য গড়ে দেয়।

ব্রাজিলের হয়ে অ্যাঞ্জেলিনা আলোনসো (৪৫তম মিনিট) ও আমান্ডা গুতিয়েরেস (৮০তম মিনিট) গোল করেন। অলিম্পিকে রুপাজয়ী এই দলের গুতিয়েরেস এই টুর্নামেন্টে ছয় গোল করে শীর্ষ গোলদাতা হন, তার সঙ্গে সমানসংখ্যক গোল করেছেন প্যারাগুয়ের ক্লাউডিয়া মার্টিনেজ।

কলম্বিয়ার হয়ে গোল করেন লিন্ডা কাইসেদো (২৫তম মিনিট), মায়রা রামিরেজ (৮৮তম মিনিট) ও লেইসি সান্তোস (১১৫তম মিনিট)। এ ছাড়া ব্রাজিল ডিফেন্ডার তার্সিয়ানে আত্মঘাতী গোল করেন (৬৯তম মিনিট), যা তৃতীয়বারের মতো লিড এনে দেয় কলম্বিয়াকে।

উল্লেখ্য, এই ম্যাচটি ছিল ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তবে এবারের নাটকীয়তা, রোমাঞ্চ আর মার্তার ‘লিজেন্ডারি’ প্রত্যাবর্তন একে করে তুলেছে অবিস্মরণীয়।

এই জয়ে দক্ষিণ আমেরিকায় নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করল ব্রাজিল নারী দল। কোপা আমেরিকার ৯টি আসরের ৮টিই এখন তাদের দখলে। বিশ্বকাপে ২০০৭ সালের রানার্স-আপ হওয়াই তাদের সেরা সাফল্য, অলিম্পিক ফাইনালেও উঠেছে তিনবার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কলম্বিয়া   টাইব্রেকার   কোপা আমেরিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close