বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভবিষ্যতের এআই নিয়ে বিল গেটসের ভাবনা
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১১:৩৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তি জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি বিল গেটস ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এআই আমাদের কাজ সহজ করবে ঠিকই, তবে দ্রুত পরিবর্তনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

বিল গেটসের মতে, এআই মানুষের দৈনন্দিন কিছু কাজ কমিয়ে দেবে এবং আরও দক্ষতা ও বিশ্রামের সুযোগ করে দেবে। তবে এ প্রযুক্তি ব্যবহারে মানুষ ও প্রযুক্তি উভয়কে প্রস্তুত থাকতে হবে, নইলে নতুন সমস্যা দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, “কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা AGI প্রযুক্তি মানুষের চেয়েও ভালোভাবে জটিল কাজ যেমন বিক্রয় ও গ্রাহক সহায়তার কাজ করতে পারবে। এতে কম খরচে বেশি নির্ভুলতা আসবে, যা প্রযুক্তিগত এক বড় বিপ্লব ঘটাতে পারে।”

এআইয়ের দ্রুত অগ্রগতিতে নিজেও বিস্মিত গেটস জানান, তিনি এআইভিত্তিক টুল ব্যবহার করে নতুন বিষয় শিখছেন। 

বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের কৌতূহলী হতে হবে, শিখতে হবে এআই টুল ব্যবহার, কারণ ভবিষ্যতের সঙ্গে তাল মেলাতে এআই বোঝা এখন অত্যন্ত জরুরি।”

সূত্র: ইন্ডিয়া টুডে

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এআই   বিল গেটস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close