বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কলকাতায় বাংলাদেশি মডেল গ্রেপ্তার, জাল নথিপত্রে নাগরিকত্বের চেষ্টা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:০১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলকাতার যাদবপুর থেকে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পার্কস্ট্রিট থানার উদ্যোগে বিক্রমগরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় শান্তার কাছ থেকে উদ্ধার হয় ভারতের ভোটার কার্ড, আধার কার্ডসহ একাধিক জাল পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ নথি।

কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রূপেশ কুমার জানান, শান্তার বিরুদ্ধে ভারতীয় নাগরিক সেজে জাল কাগজপত্র তৈরির অভিযোগে তদন্ত চলছে। পুলিশ অনুসন্ধান করছে, কী উপায়ে তিনি এসব নাগরিকত্ব-সংশ্লিষ্ট নথি সংগ্রহ করেছিলেন এবং সেগুলো আদৌ বৈধ কি না।

পুলিশের সূত্র বলছে, ২০২৩ সাল থেকে শান্তা যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাটে ভাড়া থাকলেও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। এমনকি কিছুদিন আগে ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়েরের সময়ও ভিন্ন ঠিকানা উল্লেখ করেন তিনি, যা তদন্তকারীদের সন্দেহ বাড়িয়ে তোলে।

পরে তার বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বেসরকারি বিমান সংস্থার আইডি কার্ড জব্দ করে। এখন খতিয়ে দেখা হচ্ছে, কোন নথির ভিত্তিতে তিনি আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছেন। এ বিষয়ে ইউইডিএআই (UIDAI), ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

জানা গেছে, শান্তা পাল বাংলাদেশের দুটি খ্যাতনামা প্রতিষ্ঠানের হয়ে মডেলিং ও অভিনয়ের কাজ করেছেন। তিনি একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন এবং 'ব্যাচেলর ইন ট্রিপ' নামের একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তাছাড়া তামিল ভাষার ‘ইয়েরালাভা’ সিনেমাতেও কাজ করেছেন তিনি, যা পরিচালনা করেন বিশ্বনাথ রাও।

এ ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কলকাতা   বাংলাদেশি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close