প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:১৫ AM

আজ শুক্রবার (১ আগস্ট) দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম- এই ১২ জেলার ওপর ঝড়ের আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সতর্কতার অংশ হিসেবে নৌযান, মাছ ধরার নৌকা ও নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
স্বদেশ প্রতিদিন/এমএম