সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
কৃষিজমিতে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:১০ পিএম

মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫সি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেমুর শহরে বিধ্বস্ত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছের একটি বিস্তীর্ণ কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট (নিরাপদে বেরিয়ে যেতে) করতে সক্ষম হন। যেহেতু দুর্ঘটনাস্থল জনবসতি থেকে অনেক দূরে এবং খোলা জমিতে ছিল, ফলে এতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত যুদ্ধবিমানটি থেকে আগুন জ্বলছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অন্তর্গত ছিল। এটি একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যেখানে শিক্ষানবিশ পাইলটদের আধুনিক যুদ্ধবিমানে প্রশিক্ষণ দেওয়া হয়। বিধ্বস্ত বিমানটির পাইলটও একজন প্রশিক্ষণার্থী ছিলেন।

উল্লেখ্য, এফ-৩৫ লাইটেনিং টু সিরিজের এ বিমানটি বিশ্বের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি। এটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। এক আসন ও এক ইঞ্জিনবিশিষ্ট স্টেলথ ফাইটার এই বিমানটির বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার (১০ কোটি ডলার)।

তবে বিষয়টি তদন্তে এরই মধ্যে একটি টিম গঠন করেছে মার্কিন নৌবাহিনী। বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত নয়।

সূত্র: সিএনএন

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিমান বিধ্বস্ত   মার্কিন নৌবাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close