বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাজৈরে হত্যা করে অটোভ্যান ছিনতাই
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:০৭ পিএম

মাদারীপুরের রাজৈরে অটোভ্যান ছিনতাই করে আকাশ আকন (১৮) নামে এক ভ্যানচালককে হত্যা করেছে ছিনতাইকারীরা। 

বুধবার (৩০ জুলাই) গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকাশ আকন পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম রাজৈর গ্রামের আমজেদ আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে বের হন আকাশ। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে নয়ানগর মাছকান্দি গ্রামে বদরপাশা-উমারখালী সড়কের পাশের পরিত্যক্ত একটি টিনশেড ঘরের পাশে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় রাজৈর থানায় খবর দেন তারা।

পরে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ও উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। 

এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাহাঙ্গীর আলমও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাহাঙ্গীর আলম জানান, তাকে গলায় চিকন রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসামি ধরার জন্য কাজ করছে পুলিশ।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রাজৈর   হত্যা   ছিনতাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close