শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলেটে স্কুলছাত্র হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৫২ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ১:৫৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহীন এ রায় ঘোষণা করেন। 

এছাড়াও, এ মামলায় আরও ১৭ আসামির দুই বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় মোট ৩২ আসামির মধ্যে একজন পলাতক রয়েছেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নজরুল, সদরুল, সিরাজ, সাইফুল, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার।

যাবজ্জীবন আদেশপ্রাপ্তরা হলেন আব্দুন নুর, জয়নাল, ইলিয়াছ, আশিক, আছকির, ফরিদ ও আকবর।

অতিরিক্ত এডিশনাল পিপি কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে মাটি তোলার চেষ্টা করেন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণি ছাত্র সুমেল মিয়া। এর একপর্যায়ে কথা কাটাকাটির পর সাইফুল আলমের বন্দুকের গুলিতে সুমেল মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সুমেলের বাবা ইব্রাহিম আলীও গুলিবিদ্ধ হন।

ঘটনার পর সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তৎকালীন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। মামলায় মোট ২৩ সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিলেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close