শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আড়াইহাজারে কলেজের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৫২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের নামে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই কলেজসংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, কলেজের সাবেক ও বহিষ্কৃত অধ্যক্ষ জাকির হোসেন মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বিগত সরকারের সময়ে বেআইনিভাবে অধ্যক্ষের পদ দখল করে কলেজ পরিচালনা করেছেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে তাকে অপসারণ করা হয়।


বর্তমানে তিনি পুনরায় সেই পদ দখলের চেষ্টায় নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন শিক্ষকরা। তার পক্ষে কলেজের শিক্ষার্থীরা টিকটকে ব্যস্ত- এমন অপপ্রচার চালানো হচ্ছে এবং কয়েকটি সংবাদমাধ্যমে মিথ্যা তথ্যও সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলিমা বসু, প্রভাষক আবদুল্লাহ খান, ইভা রহমান, মো. আরিফ প্রমুখ। এছাড়াও, কলেজের একাধিক শিক্ষার্থী প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি তোলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আড়াইহাজার কলেজ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close