রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মতিঝিলের চেয়ে ব্যয়বহুল, তবু আগারগাঁওয়ে যেতে চায় আইডিআরএ      ● মোংলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ       ● কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক-৩      ● সাইবার ঝুঁকিতে জনতা ব্যাংকের ওয়েবসাইট, মেরামতের কাজ চলছে      ● নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, অল্প অল্প করে বাজার করছেন ক্রেতারা      ● সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন      ● ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’: তাজনূভা জাবীন      ● নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ      ● শাবিপ্রবির হলে কাপড় কাটার ঘটনায় ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা      ● দেড় মাস পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট      ● ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক      ● ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে সাইফুর রহমান      
‘মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১২:৩২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না।’ তিনি বলেন, ‘রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।’

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার।’

তিনি বলেন, ‘গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে দল।’

বনানী কামাল আতাতুর্ক মাঠে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’-এর যৌথভাবে আয়োজিত ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   মির্জা ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close