বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাত সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:৪৮ AM

দেশের সাতটি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ৭ জন অধ্যাপককে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি বা পদায়ন করা হয়েছে।

উপসচিব মো. আব্দুল কুদ্দুসের সই করা ওই প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বেতন ও বেতনক্রমে বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে।

নির্দেশোনায় বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে একই দিনে বিকেলে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত গণ্য করা হবে। প্রত্যেক কর্মকর্তাকে পিডিএস প্ল্যাটফর্মে লগইন করে অনলাইনেই অবমুক্তি ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

তবে এ প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনিক কারণে গত ২ জুলাই প্রকাশিত এক আদেশে উল্লেখিত অধ্যাপক ড. মহিউদ্দিন মো. শাহজাহান ভূঁইয়ার বদলি আদেশ বাতিল করা হয়েছে ।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক সুব্রত কুমার সাহা (হিসাববিজ্ঞান), তিনি এতদিন সাদত সরকারি কলেজ, টাঙ্গাইলে উপাধ্যক্ষ ছিলেন, তাকে একই কলেজেই অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের অধ্যাপক তাহমিনা ইসলামও (সমাজকল্যাণ) উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজে। অধ্যাপক বাহারুল মোহাম্মদ আবদুল বাতেন (দর্শন) অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে।

একইভাবে অধ্যাপক মো. ইফতেকার আলীকে (পরিসংখ্যান) ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক মো. আবদুল হান্নান খন্দকারকে (ইতিহাস ও সংস্কৃতি) ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক এ কে এম রেজাউল করিমকে (দর্শন) পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপক ফকির ফারুক আহম্মেদকে (ইতিহাস ও সংস্কৃতি) ঘিওর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কলেজ   শিক্ষা মন্ত্রণালয়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close