প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:০৫ AM আপডেট: ২৯.০৭.২০২৫ ১১:৩৪ এএম

এক সময়ের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কভি বহু থি’–তে ‘তুলসী’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন স্মৃতি ইরানি। সম্প্রতি একটি পডকাস্টে এই অভিনেত্রী শেয়ার করেছেন সিরিয়ালের শুটিং নিয়ে তিক্ত এক অভিজ্ঞতা, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজ শামানির পডকাস্টে স্মৃতি ইরানি জানান, সন্তান জন্মের মাত্র তিন দিন পর তিনি আবার শুটিংয়ে ফিরতে বাধ্য হন। কারণ ছিল, ধারাবাহিকটি প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে সম্প্রচারিত হতো এবং প্রতিদিনই নতুন পর্ব তৈরি করতে হতো।
তিনি বলেন, ‘আমার গর্ভপাতের পর আমাকে মাত্র এক সপ্তাহের ছুটি দিয়েছিলেন প্রযোজক রবি চোপড়া। কিন্তু একতা কাপুর সেই ছুটি মঞ্জুর করেননি। কারণ তখন ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে, প্রতিদিন শুটিং এবং সম্প্রচার চলছিল।’
স্মৃতি আরও জানান, প্রোডাকশন টিমের একজন একতা কাপুরকে অভিযোগ করে বলেন, ‘স্মৃতি মিথ্যে বলছে। ওর কিছু হয়নি। তাই ও আসছে না।’
এই অভিযোগের জবাবে স্মৃতিকে প্রমাণ দিতে হয়েছিল যে তিনি সত্যিই গর্ভপাত করেছেন। তিনি বলেন, ‘আমাকে হাসপাতালে গিয়ে আমার গর্ভপাতের মেডিকেল রিপোর্ট আনতে হয়েছিল, যেন আমি সত্য প্রমাণ করতে পারি।’
এমন ব্যক্তিগত ও বেদনাদায়ক অভিজ্ঞতা প্রকাশ্যে আনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই স্মৃতি ইরানির সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করছেন। পাশাপাশি সিরিয়াল নির্মাণের পেছনের চাপ ও অমানবিক আচরণের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
স্বদেশ প্রতিদিন/এমএম