বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্য আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৪:২৭ পিএম

হবিগঞ্জে অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় চালানো অভিযানে চক্রের ওই ৩ সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি অটোরিক্সা (টমটম)।

আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (১৯)। 

রোববার (২৭ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯। 

র‌্যাব জানায়, গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা এলাকার বাসিন্দা মো. জামিল মিয়া (১৭) দাউদনগর বাজার থেকে যাত্রী নিয়ে বড়চর এলাকায় যায়। এসময় যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্শ্ববর্তী ঝোপে গেলে মাত্র ১০ মিনিটের মধ্যে তার অটোরিকশাটি (টমটম) চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটি না পেয়ে জামিলের বাবা রমজান আলী শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম জানান, আটককৃত ৩ জনকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চোর চক্রের ৩ সদস্য আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close