শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাইকগাছায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় দুর্ভোগে ৯০ হাজার গ্রাহক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম

খুলনার পাইকগাছা উপজেলায় বিদ্যুতের সরবরাহ পর্যাপ্ত না থাকায় দুর্ভোগে পরেছে পাইকগাছা জোনাল অফিসের আওতায় থাকা ৯০ হাজার গ্রাহক।

খুলনার পাইকগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের সরবরাহ লাইন এসেছে প্রায় ১০০ কিলোমিটার দূরের সাতক্ষীরা থেকে। দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে আসা বিদ্যুৎ সরবরাহ লাইনে ঘন ঘন সমস্যা দেখা দেওয়ায় জোনাল অফিসের আওতাধীন প্রায় ৯০ হাজার গ্রাহককে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে কম-ভোল্টেজ এবং দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের যন্ত্রণায়।

পল্লী বিদ্যুৎ পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম সঞ্জয় কুমার সরকার বলেন, ‘সাতক্ষীরা থেকে সরাসরি নয়- বিদ্যুৎ আসে প্রথমে হাতিয়ারডাঙ্গা সাবস্টেশনে, সেখান থেকে পাইকগাছা সাবস্টেশনে।’

তিনি আরও বলেন, ‘৩৩ হাজার কেভি ক্ষমতাসম্পন্ন এই সোর্স লাইনে যাত্রাপথে বিভিন্ন স্থানে বিদ্যুৎ শক্তি কমে গিয়ে পাইকগাছায় এসে দাঁড়ায় সর্বোচ্চ ২২ হাজার কেভিতে। ফলে স্বাভাবিক ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, বরং দেখা দিচ্ছে নানা রকম বিভ্রাট।

তিনি বলেন, আমরা প্রায় ১১ হাজার কেভি বিদ্যুৎ কম পাচ্ছি, যা এই অঞ্চলের চাহিদা পূরণে যথেষ্ট নয়।

উপজেলার চাঁদখালী এলাকার গৃহবধূ সামিয়া আফরীন বলেন, ‘সন্ধ্যা বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ না থাকায় ফ্যান চলে না, পানির মোটরও কাজ করে না। মাঝরাতে কিছুটা ভোল্টেজ বাড়ে, তখনই যেন স্বস্তি মেলে। গত ২৬ জুলাই( শনিবার) পাইকগাছায় দিনে অন্তত ৮ থেকে ১০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এর আগের দিন শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যুৎ চলে গিয়ে ফের আসে রাত সাড়ে ৮টায়, প্রায় ৫ ঘণ্টা পর।’

তবে ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে আশার কথা শুনিয়েছেন ডিজিএম সঞ্জয় কুমার সরকার।

তিনি জানান, পাইকগাছায় একটি নিজস্ব গ্রীড সাবস্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে। শিববাড়ি ব্রিজের পূর্ব পাড়ে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। গ্রীড চালু হলে আর লো-ভোল্টেজ ও লোডশেডিং থাকবে না।

সর্বোপরি, এখন দেখার বিষয়- প্রতিশ্রুত এই গ্রীড বাস্তবে কবে আলোর মুখ দেখে এবং পাইকগাছাবাসীর দুর্ভোগ কবে শেষ হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ   পাইকগাছা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close