শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      ● ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাটসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড      ● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      ● শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা      
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ
হাতিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:২৯ পিএম আপডেট: ২৫.০৭.২০২৫ ৭:৪৩ PM
দূর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। 

আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশ দেন।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই ঘাটে গিয়ে যাত্রী পারাপার বন্ধ করা হয়েছে। নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটের সি-ট্রাক ও বেসরকারি যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-হাতিয়া রুটের যাত্রীবাহী জাহাজ এবং চট্টগ্রাম-হাতিয়া রুটের সরকারি জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে। 

সকালে নলচিরা ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ উপকূলের কাছাকাছি নোঙর করে আছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সকল নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে।”

এছাড়াও, মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম






আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   নৌ-যোগাযোগ বন্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close