প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:৩৯ পিএম

সর্বজনীন পেনশন সিস্টেমের সব ধরনের সেবা ৪ দিন বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯ টা থেকেই এই সেবা বন্ধ হয়ে যায়। রোববার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সকল প্রকার সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, সর্বজনীন পেনশন সিস্টেমের পারফরম্যান্স ও সুরক্ষা আরো উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯ টা থেকে ২৭ জুলাই সকাল ৮ টা পর্যন্ত পেনশন সিস্টেমের অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
এই সময়ে কোনো পেনশন হোল্ডারের সময় মাসিক চাঁদা দেওয়ার মেয়াদ শেষ হলে তা জরিমানার আওতামুক্ত থাকবে এবং জরিমানা ছাড়াই চাঁদা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম