প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১২:১৬ AM

মুহাম্মাদ মুগনিউল হাসান
জুলাই বিপ্লবের নায়কদের মধ্যে যে ক'জন শিবিরের তাদের ব্র্যান্ডিং করা হয়নি, জাতির সামনে তাদের হিরু হয়ে উঠতে দেয়া হয়নি। বরং, যথাযথ আমলাতান্ত্রিক জটিল সাংগঠনিক সিস্টেমের মাইরপ্যাচের ভিত্রে তারা হারিয়ে গেছে।
বুড়োদের নেতৃত্ব হারাবার আশঙ্কায়, দলের জুনিয়র কেউ ব্যক্তি ইমেজে জাতির নেতা হয়ে উঠতে পারে না।
দলীয় বাইনারীর বাইরে ব্যক্তির বড় হয়ে উঠা সহ্য করা হয় না। যদি কেউ বড় হওয়ার দুশ্চিন্তা করেও বসে, তখন সকল শক্তি দিয়ে প্রতিহত করা হয়।
একটা সময় এসব তারুণ্য ঘর-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পরে। আর এভাবেই দৃশ্যপট থেকে ডিসআপেয়ার হয়ে যায়।
সাদেক কয়েমসহ আরো যারা আছে, তাদের জন্য আফসোস! তাদের এই বুদ্ধিদীপ্ত তারুণ্যময় সাহসী নেতৃত্ব লিপ্সাযুক্ত বুড়োদের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে।
আজকের হাসানাত সারজিস নাহিদেরা এই দলের কেউ হলে জাতীয় নেতা হওয়াতো দূরে থাক, দলের ভিত্রে থাকা ক্ষমাতলিপ্সু বুড়োদের প্রণাম করেই বাকী জীবন কাটিয়ে দেয়া লাগতো।.....
লেখক: পিএইচডি গবেষক, তুরস্ক।
স্বদেশ প্রতিদিন/এনআর