শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অস্ট্রেলিয়া-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১২:৫২ পিএম

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আগেভাগেই প্রস্তুতিতে নেমেছে ক্রিকেট-প্রতিযোগী দেশগুলো। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারিতে এই ফরম্যাটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার চিন্তা করছে পাকিস্তান। ওই সিরিজে কেবল অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। তবে এর বদলে ত্রিদেশীয় সিরিজ আয়োজন হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) উপমহাদেশে হতে যাওয়া যেকোনো আইসিসি ইভেন্টের আগেই একই ঘরানার কন্ডিশনের দেশে সফর করে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফরম্যাটটিতে বাংলাদেশের মাটিতে ৫ ম্যাচের সিরিজ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে অজিরা।

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও লঙ্কানদের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। সে কারণে তারা ফেব্রুয়ারিতে পাকিস্তানে সিরিজ খেলতে আসবে, তবে দ্বিপাক্ষিক লড়াইয়ের বদলে হতে পারে ত্রিদেশীয় সিরিজ।

সাম্প্রতিক সময়ে দুই দেশের একাধিক দ্বিপাক্ষিক সিরিজের কল্যাণে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। বর্তমানে এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ঢাকায় অবস্থান করছেন। আজ ও আগামীকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করবেন তিনি। এই সফরের ফাঁকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের বিষয়টি পাকাপোক্ত হলে বাংলাদেশ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার এই লড়াই হতে পারে সাত ম্যাচের ফরম্যাটে। প্রতিটি দল পরস্পর দু’বার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। পাকিস্তান অবশ্য আরও একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে আলোচনা করছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।

এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফ জানান, চলতি বছর এশিয়া কাপের আগে হতে পারে। আবার পাকিস্তানের বিপক্ষে আগস্টে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা, কিন্তু আরব আমিরাতকেও যুক্ত করতে চায়। এশিয়া কাপের জন্য ত্রিদেশীয় সিরিজ বেশ সহায়ক হতে পারে।’

সব মিলিয়ে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন বিশ্বকাপ ও এশিয়া কাপকে কেন্দ্র করে নিজেদের প্রস্তুতি পর্বকে পূর্ণ গতি দিয়েছে। ত্রিদেশীয় সিরিজ আয়োজনের মাধ্যমে তারা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই চূড়ান্ত প্রস্তুতি সারতে চায়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া-পাকিস্তান- বাংলাদেশ   ত্রিদেশীয় সিরিজ   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close