সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
স্বাস্থ্যচর্চার নামে বিপদ ডেকে আনে যেসব অভ্যাস
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠা অনেক ‘স্বাস্থ্যকর’ অভ্যাসই হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। যা শরীর ও মন, উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

খাদ্যাভ্যাস, ঘুম, শরীরচর্চা ও দৈনন্দিন রুটিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হরমোন নিয়ন্ত্রণ ব্যবস্থায় সামান্য ভুলেও দেখা দিতে পারে বড় বিপদ। এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মতলেবুর রহমান।


ঘুম ভেঙে ঠান্ডা পানির ঝাপটা

ঘুম থেকে উঠেই ঠান্ডা পানির ঝাপটা দেহে স্ট্রেস হিসেবে কাজ করে। এতে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন এ অভ্যাস চালিয়ে গেলে কর্টিসলের ভারসাম্য নষ্ট হতে পারে, যার ফলে সারাদিন ক্লান্তি, বিরক্তি বা মানসিক অস্বস্তি অনুভব হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, সকালে স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহারই যথেষ্ট।


অতিরিক্ত ডায়েট

নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস সুস্থতার জন্য জরুরি হলেও সকালের নাস্তা বাদ দেওয়া কিংবা সারাদিন একেবারেই কম খাওয়া হরমোনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে থাইরয়েড হরমোন, নারী-পুরুষ হরমোন এমনকি হ্যাপি হরমোন সেরোটোনিনের মাত্রাও ব্যাহত হয়। তাই সুষম খাবার গ্রহণের পাশাপাশি দিনের শুরুতে পুষ্টিকর নাস্তা এবং দীর্ঘ সময় অভুক্ত না থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


অতিরিক্ত শরীরচর্চা

সপ্তাহে নির্দিষ্ট সময় ভারী ব্যায়াম করলেও পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। অতিরিক্ত ব্যায়ামের ফলে কর্টিসলের স্বাভাবিক চক্র বিঘ্নিত হয়। এতে সারা দিন জুড়েই শরীর ক্লান্ত ও মন বিরক্ত থাকতে পারে।


অতিরিক্ত ব্লু লাইট ফিল্টার

দিনের বেলায় অতিরিক্ত ব্লু লাইট ফিল্টার বা বিশেষ চশমা ব্যবহারে দেহ দিন-রাতের পার্থক্য বুঝতে পারে না। এতে ঘুমের হরমোন মেলাটোনিনের ভারসাম্য নষ্ট হয়। ফলে রাতে ঘুম না আসা বা দিনে ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে।


ঘুমের জন্য নিয়মিত মেলাটোনিন গ্রহণ

মেলাটোনিন স্বাভাবিক ঘুমে সহায়ক হলেও নিয়মিত ওষুধ হিসেবে গ্রহণ করলে শরীর নিজের মেলাটোনিন নিঃসরণ কমিয়ে দেয়। এতে ভবিষ্যতে ওষুধ ছাড়া ঘুমানো কঠিন হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, জেট ল্যাগ বা নির্দিষ্ট পরিস্থিতিতে অল্প সময়ের জন্য এটি ব্যবহার করাই নিরাপদ।


বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর অভ্যাসের নামেই যেন নিজেকে আরও বিপদে না ফেলেন, সেদিকে নজর রাখা জরুরি। স্বাস্থ্য রক্ষায় সচেতন হোন, তবে বিজ্ঞজনের পরামর্শ ছাড়া কোনো অভ্যাস দীর্ঘমেয়াদে অনুসরণ থেকে বিরত থাকুন।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যচর্চা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close