বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ
নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১০:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজকীয় এক জয়, দুরন্ত পারফরম্যান্স আর শিরোপা পুনরুদ্ধার—সবকিছু মিলিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে দুর্দান্ত কীর্তি গড়েছে বাংলাদেশ। সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় শক্তিশালী নেপালকে ৪-০ গোলে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের দল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র একটি ড্র। কারণ ম্যাচের আগে পিটার বাটলারের শিষ্যারা ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল, দ্বিতীয় স্থানে থাকা নেপালের ছিল ১২ পয়েন্ট। কিন্তু ড্র নয়, বাংলাদেশ দল মাঠে নেমেছিল জয় নিয়েই—আর সেই লক্ষ্য পূরণ করে শিরোপা উৎসবে মাতল তারা।

ম্যাচ শুরুর আগে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা। এই শোকাবহ মুহূর্তেও মনোবল হারায়নি বাংলাদেশের মেয়েরা—বরং দেশকে এনে দিয়েছে আনন্দের মুহূর্ত।

ম্যাচের ৮ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে মাঠে ফেরা মোসাম্মত সাগরিকা মিডফিল্ড থেকে পাওয়া নিখুঁত থ্রু বল ধরে দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন। এটি ছিল টুর্নামেন্টে তার পঞ্চম গোল।

১৫ মিনিটে নেপালের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ১৯ মিনিটে বাংলাদেশের হয়ে মুনকি আক্তারের শট গোললাইন থেকে ক্লিয়ার করেন নেপালের ডিফেন্ডার আনিশা রায়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দেখা মেলে লাল-সবুজের দলের দাপুটে পারফরম্যান্সের। আরও তিনটি গোল করে ম্যাচ নিশ্চিত করে দেয় তারা। আক্রমণভাগ যেমন ধারালো ছিল, তেমনি গোলরক্ষক মিলি আক্তারের নেতৃত্বে রক্ষণভাগ ছিল অতন্দ্র প্রহরীর মতো।

গতবার নাটকীয়ভাবে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হতে হয়েছিল বাংলাদেশকে। ফাইনাল শেষে টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হলেও শেষপর্যন্ত উভয় দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তবে এবার ভারতের অনুপস্থিতিতে বাংলাদেশ ছিল একচ্ছত্র প্রভাব বিস্তারকারী দল। ভুটান, শ্রীলঙ্কা ও নেপালকে হারিয়ে দারুণ আধিপত্যের মধ্য দিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছে মেয়েরা।

বাংলাদেশ দলের এই অপরাজিত শিরোপা জয়ের মধ্য দিয়ে সাফ অঞ্চলে নারীদের ফুটবলে তাদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণিত হলো।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close