বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:৪৫ পিএম
নিহত স্ত্রী

নিহত স্ত্রী

নরসিংদীর বেলাব উপজেলায় স্ত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে রেখে পালিয়েছেন স্বামী। 

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে নরসিংদী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গাপুর প্রবাসী সুমন মিয়ার সঙ্গে আট বছর আগে তানিয়ার বিয়ে হয়। তাদের আড়াই বছর ও নয় মাস বয়সী দুটি সন্তান রয়েছে। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এরপরই তানিয়া ঘরের ভেতরে ঢুকে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ‘গলায় ফাঁস’ দেন বলে দাবি করেন শ্বশুরবাড়ির লোকজন।

তাকে উদ্ধার করে দ্রুত পাশের বারৈচা গ্রীনলাইফ হাসপাতালে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ জানান, তানিয়াকে অচেতন অবস্থায় আনা হয়, তবে প্রাথমিক পরীক্ষা করে দেখা যায়, তার আগেই মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর জানার পরই স্বামী সুমন মিয়া ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে রেখে পালিয়ে যান।

বেলাব থানার এসআই মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

নিহতের মা মজিদা বেগম বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে গেছে ওরা। আমি এর সঠিক বিচার চাই।”

অন্যদিকে, নিহতের শাশুড়ি শাহারা খাতুন বলেন, “আমি জানি না কী নিয়ে ঝগড়া হয়েছিল। তবে সকাল ১১ টার দিকে দেখতে পাই সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়েছে। পরে আমি ও আমার দেবর মিলে তাকে নামিয়ে আনি।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  স্ত্রীর মরদেহ   পালালেন স্বামী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close