প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৪২ পিএম

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা।
সোমবার (২১ জুলাই) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগের যৌথ আয়োজনে এ মেলায় মোট ৪৭টি স্টল অংশ নিয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএসএস সাইফুল্লাহ ও ড. লুৎফুননেছা বারি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।
উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ