সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হবিগঞ্জে মদপানে চারজনের মৃত্যু, তদন্তে প্রশাসনের সভা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৫৩ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৮:০১ PM

হবিগঞ্জে বাংলা মদপান করে চারজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে নেমেছে জেলা প্রশাসন। গঠিত হয়েছে তদন্ত কমিটি।

রোববার (২০ জুলাই) রাত পৌনে ৯টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পাপিয়া আক্তারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ১৬ ও ১৭ জুলাই হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন চার ব্যক্তি। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ইতোমধ্যে তাদের সৎকার সম্পন্ন হয়েছে।

মৃতরা হলেন- শহরের চৌধুরী বাজারের চা দোকান কর্মচারী অপু দাস, ট্রাফিক পয়েন্ট এলাকার সেলুন ব্যবসায়ী রতন শীল, স্থানীয় চা-স্টল ব্যবসায়ী নিকুঞ্জ এবং উমেদনগর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর।

স্থানীয়ভাবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, তারা চৌধুরী বাজার সংলগ্ন সুইপার কলোনি থেকে চোলাই মদ কিনে পান করেছিলেন। পরে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার। 

কমিটির অন্য সদস্যরা হলেন-  অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী, সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মিহির কান্তি অধিকারী, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী।

২৩ জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।

এডিএম পাপিয়া আক্তার বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ১৬ ও ১৭ জুলাই চোলাই মদ পান করে চার ব্যক্তি মারা গেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতেই সভাটি আহ্বান করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিনি/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মদপান   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close