বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
উত্তরায় বিমান দুর্ঘটনা
পাইলট ঘনবসতি এড়িয়ে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন: আইএসপিআর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে জনবিরল জায়গায় বিমানটি নামানোর সর্বোচ্চ চেষ্টা করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২১ জুলাই) বিকেলে পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পরই এটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে (তদন্তের পর বিস্তারিত জানা যাবে)।

আইএসপিআর আরও জানায়, বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম দুর্ঘটনা মোকাবিলা এবং বড় ধরনের প্রাণহানি এড়াতে বিমানের দিক ঘুরিয়ে ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে নিতে সচেষ্ট ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিন অংশে বিধ্বস্ত হয়।

এ মর্মান্তিক ঘটনায় বৈমানিকসহ এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর।

প্রসঙ্গত বিমানটি ছিল এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধ প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনার সময় স্কুলে ক্লাস শেষ হয়ে কোচিং চলছিল, ভেতরে ছিলেন প্রায় ১০০–১৫০ শিক্ষার্থী। আগুন ধরে যাওয়ার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। হতাহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে; অধিকাংশের অবস্থাই আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আইএসপিআর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close