বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৭ উইকেটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৯:২৬ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ৯:৩৮ PM

মাত্র দুদিন আগেই শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফেরা বাংলাদেশ দল রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে দিলো টাইগাররা।

টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় টাইগারদের বোলিংয়ের সামনে। ওপেনার ফখর জামান একপ্রান্তে লড়াই করলেও দলের অন্যরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৩৪ বলে ৪৪ রান করে রানআউট হন ফখর। খুশদিল শাহ করেন ১৮ ও আব্বাস আফ্রিদি করেন ২২ রান।

শেষ পর্যন্ত ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট। মোস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ২ উইকেট—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অন্যতম সেরা ইকোনমি রেট। মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৭ রানেই দুই ওপেনার তামিম ও লিটনকে হারায় দল। দুজনেই করেন মাত্র ১ রান করে। এরপর চাপ সামাল দেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়।

এই জুটি গড়েন ৭৩ রানের দুর্দান্ত পার্টনারশিপ। হৃদয় ৩৭ বলে করেন ৩৬ রান। তবে মূল নায়ক ছিলেন ইমন। ৩৯ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন অপরাজিত থেকে। তার সঙ্গে ১০ বলে ১৫ রান করেন জাকের আলী অনিক।

শেষ পর্যন্ত ৭ উইকেট আর ১২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close