বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      
বিএনপির সঙ্গে যখন ছিলেন আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে: টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:০৬ পিএম আপডেট: ১৯.০৭.২০২৫ ১০:২৮ PM

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘কথা বলে কিন্তু লাভ হবে না, বরং বিএনপির সঙ্গে যখন ছিলেন আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে।’’

শনিবার (১৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, জনগণ ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে তাদের বিতারিত করেছে। আপনারাও যদি জনগণের সেই অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী হন আপনাদের পরিণতিও এরকম হবে।’’

তিনি আরো বলেন, ‘‘মানুষ বলতো- বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অনেক অবদান, বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন জামায়াতকে/ রাজাকারদের সঙ্গে রেখেছে? গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।’ 

টুকু বলেন, আমরা এই ভূখণ্ডে যারা অবস্থান করি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলব। এ জন্যই তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারাই অংশ নিয়েছে এবং সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে।’’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   যখন   ছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close