সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      
ঢাকায় মিটিং হলে ভারতের বয়কটের হুমকি, অনিশ্চয়তায় এশিয়া কাপ!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকায় হলে তারা তা বয়কট করবে। 

২৪ জুলাই ঢাকায় এই সভা আয়োজনের কথা রয়েছে, কিন্তু তার আগেই বিসিসিআই তাদের অসন্তোষ প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে-িসভাস্থল পরিবর্তন না হলে তারা অংশ নেবে না এবং যে কোনো সিদ্ধান্ত বর্জন করবে।

সূত্রের বরাতে ‘এএনআই’ জানিয়েছে, বিসিসিআই ইতোমধ্যেই সভার ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে, তবে এখনো এসিসি সভাপতি মহসিন নকভি এ বিষয়ে কোনো সাড়া দেননি। বিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছে— ‘ঢাকা থেকে সভার ভেন্যু না সরানো হলে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি। এখন যদি মহসিন নকভি সভা এগিয়ে নিয়ে যান, আমরা সেখানে গৃহীত কোনো প্রস্তাবই মেনে নেব না।’

উল্লেখযোগ্যভাবে, মহসিন নকভি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই দ্বৈত ভূমিকা ইতিমধ্যেই কূটনৈতিক উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।

এর আগে মে মাসে গুঞ্জন উঠেছিল, ভারত হয়তো পুরুষদের এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। তবে তখন বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া সেসব গুজব উড়িয়ে দিয়ে বলেন, ‘‘এসব ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। আমরা এসিসির সঙ্গে কোনো ধরনের প্রত্যাহারের বার্তা দিইনি।’’

এই সংকট নতুন নয়। ২০২৩ সালের এশিয়া কাপে ভারত পাকিস্তান সফর না করায় তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। একই ঘটনা ঘটেছে চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও, যেখানে ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতে খেলেছে।

উল্লেখ্য, এখন দেখার বিষয়, এজিএম ঢাকায় হয় কি না, আর যদি হয়, তাহলে বিসিসিআইর অবস্থান কী হয়। তবে আপাতত এটুকু পরিষ্কার- চলতি বছরের এশিয়া কাপ আয়োজন বড়সড় অনিশ্চয়তায় পড়ে গেছে।

এ বছর এশিয়া কাপ হওয়ার কথা টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতীয় উপমহাদেশে সেপ্টেম্বরে সম্ভাব্য সময় ধরা হলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সূচি বা ভেন্যু ঘোষণা করেনি এসিসি। যদিও আয়োজক হিসেবে ভারতের নাম থাকলেও বিসিসিআই চায় নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় বাংলাদেশে না হয়ে সভা হোক অন্য কোথাও। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ঢাকা   ভারত   এশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close