বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বনানীতে এনসিপির মানববন্ধন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:০৯ পিএম আপডেট: ১৮.০৭.২০২৫ ৮:১২ PM

গোপালগঞ্জে জুলাই বিপ্লবীদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত বনানী থানার সামনে এনসিপির গুলশান জোন ও বনানী থানা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সমন্বয়ক এনামুল ইসলাম। তিনি বলেন, “জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যে অতর্কিত ও বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, এই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বনানী থানা এলাকাতেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

তিনি আরও অভিযোগ করেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে যারা আওয়ামী দোসর হিসেবে কাজ করছে, তাদের চিহ্নিত করে বরখাস্ত করতে হবে। অন্যথায় জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না।”

মানববন্ধন শেষে এনসিপির নেতাকর্মীরা বনানী থানা ইনচার্জের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এরপর শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এই আন্দোলন গোপালগঞ্জে নিহত বিপ্লবীদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিষিদ্ধ সংগঠনের দমন নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে।

স্বদেশ প্রতিদিন/এনআর/শিহাব

আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close