বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিনেমা-গানের কার্যক্রম বাড়াচ্ছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরব। যা মুসলিম বিশ্বের পুণ্যভূমি হিসেবে খ্যাত। যেখানে রয়েছে অসংখ্য নবী-রাসুলের স্মৃতিচিহ্ন। বিশেষ করে শেষনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের জীবনের বহু নিদর্শন ও ঐতিহাসিক পটভূমি রয়েছে পবিত্র মক্কা ও মদিনায়। 

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর অনুভূতি নিয়ে প্রতি বছর হজ ও ওমরা পালনে সেখানে যান সারা বিশ্বের কোটি কোটি মুসল্লি। বর্তমানে সে দেশেই ইসলামে হারাম বা মাকরুহ বিবেচিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবারে।

ক্ষমতায় আসার পর ২০২১ সালে এই সৌদি আরব ঘিরেই ‘সৌদি ভিশন ২০৩০’ নামে গিগা প্রজেক্ট হাতে নেন বাদশাহ সালমান। তার মূল লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশকে বহুমুখী উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। এরই অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনের পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

গত সোমবার শূরা কাউন্সিলের বৈঠকে জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলোতে নতুনত্ব আনারও আহ্বান জানানো হয়। জাদুঘরে প্রতিনিয়ত যেন নতুন আবিষ্কৃত নিদর্শনগুলো যুক্ত করা হয়, সেজন্য জোর তাগিদ দেন শূরা কাউন্সিলের সদস্যরা। সৌদি সরকার চায়, স্কুল এবং স্থানীয়ভাবে থিয়েটার কার্যক্রম পুনরায় চালু করতে।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, সংগীত, সিনেমা, থিয়েটার ও অভিনয় বিষয়ক একাডেমিক প্রোগ্রাম বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির শূরা কাউন্সিল। এ লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক কমিশনগুলোকে সম্পূর্ণ আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সিনেমা   গান   সৌদি আরব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close