বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোগব্যাধি থেকে আশ্রয় চেয়ে কী দোয়া পড়বেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুস্থতা কিংবা অসুস্থতা সব পরিস্থিতিতেই মহান আল্লাহর ওপর ভরসা করা এবং তার শুকরিয়া আদায় অত্যাবশ্যক। সুস্থতা যেমন আল্লাহর নেয়ামত, তেমনি অসুস্থতার মাধ্যমে আমাদের পরীক্ষা করেন।

তবে অসুস্থতায় পড়লে তা থেকে মুক্তির জন্য পবিত্র কোরআনে কিছু দোয়া রয়েছে। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ইমান আনয়ন করে। আশা করা যায়, তারা সফলকাম হবে।’ (সূরা বাকারা, আয়াত: ১৮৬)।

দোয়া কবুলের শর্ত

হালাল, বৈধ ও পবিত্র জীবিকার ওপর নির্ভর হতে হবে। হারাম উপার্জন (ফাঁকি, ধোঁকা, ওজনে কমবেশি, ভেজাল, খেয়ানত) ও হারাম খাদ্য থেকে বিরত থাকতে হবে। দুনিয়ায় সবকিছুই শুধু আল্লাহর কাছে চাওয়া এবং বেশি করে চাওয়া। সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা।

আল্লাহর নাম ও ইসমে আজম দ্বারা দোয়া করা। সৎকাজের আদেশ করা এবং অন্যায় কাজের নিষেধ করা। দোয়ায় সর্বদা কল্যাণময় বিষয় কামনা করা। মনোযোগ সহকারে দোয়া করা। দোয়ার ফলাফলের জন্য ব্যস্ত না হওয়া। দোয়া কবুলের দৃঢ় আশা পোষণ করা।

অপর আরেক আয়াতে বলা হয়েছেঃ

“আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদের আমি অবশ্যই অবশ্যই আমার পথে পরিচালিত করব। অবশ্যই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে আছেন।” ( সূরা আনকাবুত (২৯), আয়াত: ৬৩)

রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময়ে আল্লাহর কাছে পানাহ চেয়ে দোয়া করতেন। আনাস (রা.) বলেন, রাসুল (সা.) এরূপ দোয়া করতেন-

রোগব্যাধি থেকে আশ্রয় চেয়ে কী দোয়া পড়বেন


للَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল ঝুজামি, ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।

অর্থ: হে আল্লাহ! আমি শ্বেত (কুষ্ঠ) রোগ থেকে, পাগলামি থেকে, খুজলি-পাঁচড়া থেকে এবং ঘৃণ্য রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ, হাদিস: ১৫৫৪)

এ ক্ষেত্রে মনে রাখতে হবে, দুনিয়াতে রোগব্যাধির অসিলায় মহান রব বান্দার গুনাহ মাফ করে দেন। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরী ও আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে সকল যাতনা, রোগব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এসবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। (সহিহ বুখারি, হাদিস: ৫২৩৯)


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রোগব্যাধি   আশ্রয়   দোয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close