প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ২:০১ পিএম

সংগৃহীত ছবি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আয়োজিত সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সমাবেশের মঞ্চে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় মঞ্চের সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ার ভাঙচুর করা হয় এবং এনসিপির নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সমাবেশ ঘিরে কিছু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”
স্বদেশ প্রতিদিন/এনআর