বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানিকছড়িতে অপহরণের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১:৫৩ পিএম

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকা থেকে অপহরণের শিকার শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা ৭ম শ্রেণির ছাত্র মো. সোহেল অপহরণের প্রতিবাদ ও তাকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) সকাল দশটায় উপজেলার ঘোরখানায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার মাঠে এই মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষার্থীরা। এতে অংশ নেন মাদরাসার শিক্ষক ও অভিভাবকরাও।

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অপহৃত সোহেলের নানা ও মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুল জব্বার, সহকারী মৌলভী মো. আলাউদ্দিন, আবু বক্কর ছিদ্দিক ও শিক্ষার্থী মো. শফিউল বশর।

এসময় বক্তারা বলেন, 'চিহ্নিত অপরাধীরা মো. সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। এঘটনার সাথে জড়িত কয়েকজনকে প্রশাসন গ্রেফতার করলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি'। তারা অপহৃত মোঃ সোহেলকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়া এবং অপহরণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে গত ৪ জুলাই রাতে মানিকছড়ি উপজেলাধীন ২নং বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল এলাকায় নিজ বাড়ীতে ফেরার পথে মো. সোহেল (১৪), পিতা- আব্দুল জলিল, গ্রাম ছদুরখীল, থানা- মানিকছড়ি, জেলা- খাগড়াছড়ি নিখোঁজ হয়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা সোহেলের নানার নাম্বারে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার পর গত ১১ই জুলাই মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও সহায়তা করার অপরাধে ৫ জনের নাম উল্লেখ করে সোহেলের নানা আবদুর রহিম প্রকাশ গফুর আনসার অপহরণ মামলা দায়ের করলে প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করে যৌথবাহিনি।

আটককৃতরা হলেন কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), এবং গোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন (২১) ও মো. ইয়াছিন মিয়া (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও অপহৃতের সন্ধান দিতে পারেনি। শনিবার (১২ জুলাই) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ'।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মানিকছড়ি   অপহরণ   প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close