বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার কারনে শহরমুখী হচ্ছে উপকূলের মানুষ
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:৪০ পিএম
নগর পরিবেশ ব্যবস্থাপনা পরিসেবা সম্পর্কিত সহযোগিতা প্লাটফর্ম

নগর পরিবেশ ব্যবস্থাপনা পরিসেবা সম্পর্কিত সহযোগিতা প্লাটফর্ম

খুলনায় “নগর পরিবেশ ব্যবস্থাপনা পরিসেবা সম্পর্কিত সহযোগিতা প্লাটফর্ম’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৫ জুলাই) নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি, কেডিএ, ডিওই, বিএফডি, পার্টনার এনজিও, নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাসহ সংশ্লিষ্ট সরকারি বিভাগের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান।

তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ শহরমুখী হচ্ছে এবং শহর অথবা শহরতলীতে অপরিকল্পিতভাবে বসবাস করছে। অনেকেই আবার উম্মুক্ত স্থানসহ খাল ও ড্রেনে বর্জ্য ফেলছে। ফলে ভরাট হয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাধার এবং হ্রাস পাচ্ছে সবুজায়ন।” 

তিনি আরো বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের প্রথম ধাপ হিসেবে প্রাথমিক শিক্ষায় সবুজায়ন ও জলাধার সংরক্ষণ বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার ওপর গুরত্বারোপ করতে হবে। 

পাশাপাশি উন্নত দেশগুলি তাদের বনাঞ্চল ও প্রাকৃতিক জলাধার কিভাবে সংরক্ষণ করছে সে বিষয়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমগ্র জনগোষ্ঠীকে সচেতন করা গেলে বিদ্যমান পরিস্থিতি থেকে ধাপে ধাপে উত্তরণ সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় আরো জানানো হয়, সহযোগিতা প্লাটফর্মটি নগর পরিবেশ ব্যবস্থাপনা ও পরিসে বা সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানকল্পে একটি রূপরেখা প্রণয়ন করবে যা স্থানীয় সরকারকে আরও শক্তিশালীকরণে এবং সুন্দর খুলনা গড়তে সহায়ক হবে।

খুলনায় অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, কেডিএ, কেসিসি, পরিবেশ অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জিআইজেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও সমাজকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  প্রাকৃতিক   দুর্যোগ   লবণাক্ততা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close