বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি      ● পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের      ● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      ● তেজগাঁওয়ে হবে আধুনিক আনসার সদর দপ্তর      ● ধুনটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি      ● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      ● গরম নাকি ঠান্ডা কফি, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা?      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      ● কোথাও দ্রুত এসপ্রেসো, কোথাও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে পাবনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৮:২৫ পিএম

সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের ‘নীরব ভূমিকা’র প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  এ কর্মসূচি পালন করা হয়।

পাবনা জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পরে সেখান থেকে মিছিলটি কার্যালয়ে ফিরে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইয়ামিন খান এবং সার্বিক পরিচালনায় ছিলেন সদস্য সচিব কোমল শেখ টিটু।

পথসভায় বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে।জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবো।

তারা আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে আজকের এই কর্মসূচি। অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চলবে। কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আইন   অবনতি   প্রতিবাদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close