বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিমকে গ্রেপ্তারের আদেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:৩৯ পিএম

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদীঘি এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী নিজাম উদ্দিন হত্যা মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট এস. এম. আলাউদ্দিন মাহমুদ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় নগরের লালদীঘি পাড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মাদ্রাসা শিক্ষার্থী নিজাম উদ্দিন (২১)। নিহত নিজাম উদ্দিনের বাবা সাহাব উদ্দিন কোতোয়ালী থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও এবিএম ফজলে করিম চৌধুরীসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়।

ফজলে করিম বর্তমানে আটক থাকলেও তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খালিদ মাহমুদ। শুনানি শেষে আদালত ভার্চ্যুয়ালি শুনানি নিয়ে আবেদনটি মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের গাজীরবাজার এলাকা থেকে ফজলে করিমকে আটক করে বিজিবি। পরে ১৯ সেপ্টেম্বর বিকেলে হেলিকপ্টারযোগে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মাদ্রাসা   ছাত্র   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close