বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনায় গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:৩৬ পিএম আপডেট: ১৫.০৭.২০২৫ ৬:৪৭ PM
খুলনায় গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা

খুলনায় গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা

গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধে ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ কর্মশালা । 

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) এর উদ্যোগে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে শুরু হয়েছে কর্মশালাটি। যেখানে অংশগ্রহণ সম্পর্কে করেছেন খুলনার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইনস্টিটিউট ও মাদ্রাসার মোট ২০ জন শিক্ষার্থী।

বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত ‘ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা’ সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
 
কর্মশালাটি পরিচালনা করছেন বাংলাদেশের অন্যতম ফ্যাক্ট-চেকিং বিশেষজ্ঞ মিনহাজ আমান।

তিনি বলেন, “এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখছেন কিভাবে বিভিন্ন টুল ও কৌশল ব্যবহার করে তথ্য যাচাই, দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং অনলাইনে নিরাপদভাবে যোগাযোগ করতে হয়।”

প্রশিক্ষণে গুজব ও ভুয়া তথ্য কীভাবে ছড়িয়ে পড়ে, কারা এর সুবিধাভোগী, এবং কীভাবে এগুলো শনাক্ত করতে হয় এসকল বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়াও, অংশগ্রহণকারীরা গুগল রিভার্স ইমেজ সার্চ, ইনভিড, গুগল অ্যাডভান্সড সার্চ এবং ওয়েব আর্কাইভিং প্ল্যাটফর্মের মতো ডিজিটাল টুল ব্যবহার করে কনটেন্ট যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ ও তথ্যের উৎস অনুসন্ধান শিখছেন। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যাকমিডের কর্মকর্তা এবং কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হুসনে আরা। দু’দিনব্যাপী এই ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ আগামী ১৬ জুলাই শেষ হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আগামী ১৭ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

স্যাকমিড আগামী এক বছরে খুলনা, কুমিল্লা ও সিরাজগঞ্জে ফ্যাক্ট-চেকিং ও ডিজিটাল সচেতনতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারী ও তরুণদের ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে সক্ষম করে তুলবে। 

একইসাথে, ডিজিটাল নিরাপত্তা জোরদার করা এবং নিরাপদ অনলাইন ব্যবহারের নিশ্চয়তায় কাজ করবে সংস্থাটি।

স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  খুলনা   ফ্যাক্ট-চেকিং   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close