বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বনানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, ভর্তি ওসিসিতে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:৪৬ পিএম আপডেট: ১৫.০৭.২০২৫ ৫:৫৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে রাজধানীর বনানীতে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সব রিপোর্ট হাতে পেয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা।

জানা যায়, এ ঘটনাটি গতকাল দিবাগত রাতে ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক।

উল্লেখ্য, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি রাখা রয়েছে। ওই শিশুকে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ডা. তাইয়েরা সুলতানা। 

পুলিশকে জানিয়েছে, ৯ বছরের শিশুটি পুলিশকে জানিয়েছে, তাকে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে সে আগে থেকে চেনে না। তবে দেখতে পারলে তাকে চিনতে পারবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই শিশু ফুটপাতেই থাকত। তার পরিবারের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের লোকজন কেউ আছে কিনা তা খোঁজা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বনানী   পথশিশু   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close