বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী শ্রমিককে ধর্ষণ, গ্রেপ্তার কারখানার মালিক
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:০৯ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে নারী পাদুকা শ্রমিককে বিভিন্ন প্রলোভনে ধর্ষণের অভিযোগে কারখানা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে নাছির মিয়াকে (৪০) ধর্ষণ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, রবিবার ওই নারী শ্রমিক থানায় লিখিত অভিযোগ দিলে গতকাল রাতে তাকে পৌর শহরের লালু কালু মার্কেটের সামনে থেকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা সেকেন্ড অফিসার এমদাদুল হক কবির। 

জানা গেছে, অভিযুক্ত কারখানা মালিক নাছির মিয়া উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরের কান্দা গ্রামে রইছ উদ্দিনের ছেলে। সে পৌর স্টেডিয়াম সংলগ্ন এলাকার সাদিয়া সু ফ্যাক্টরীর মালিক। এদিকে নারী শ্রমিকের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এলাকায়। 

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগকারী নারী দীর্ঘদিন যাবত ভৈরব পৌর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নাছির মিয়ার সাদিয়া সু কারখানায় শ্রমিকের কাজ করতো। সেই সুবাদে দীর্ঘদিন ধরে জোরপূর্বক এবং নানান ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে আসছিল নাছির। একপর্যায়ে ঐ নারী দু’মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর কারখানা মালিককে বিয়ের জন্য চাপ দিতে থাকলে নাছির মিয়া গড়িমসি শুরু করে। উপায় না পেয়ে রবিবার রাতে এ বিষয়ে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক।  

তবে, এ বিষয়ে নারী শ্রমিকের সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। 

ভৈরব থানার সেকেন্ড অফিসার এমদাদুল হক কবির বলেন, “ধর্ষণের শিকার নারী বাদী হয়ে নাছির মিয়ার নামে মামলা করেছেন। আমরা অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত করে নাছির মিয়াকে আটক করি। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীর মেডিকেল পরীক্ষা নিরিক্ষার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কারখানা   মালিক   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close