বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে যাত্রাপালা, ঐতিহ্য আগলে রেখেছেন অজিত বাবু      ● মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ      ● মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন      ● মির্জাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার      ● টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত      ● ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা      ● মাধবপুরে ডাক বিভাগের কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৩ আরোহী নিহত      ● অনিরুদ্ধের বিয়েতে ৭৫ বছর বয়সে রজনীকান্তের নাচ      ● ধনকুবের পরিবারের উত্তরসূরিকে বিয়ে, কটাক্ষের মুখে অনিরুদ্ধ      ● কুষ্টিয়ায় এমসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ও আগুন      ● ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদিনহো      ● চার বছরে মোংলা বন্দরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ      
মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ২:৩৬ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজার এলাকায় বিসমিল্লাহ স’মিলের দোতলা টিনশেড অফিস কক্ষকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) রাতে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৮০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৭০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার উপপরিদর্শক (নিঃ) মো. সুদীপ্ত শাহীন। তিনি জানান, রাত ১০টার দিকে থানার মোবাইল টিম গোপন সূত্রে জানতে পারে, রামপুর বাজারসংলগ্ন ওই স’মিলের দোতলা অফিসে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে। অফিসার ইনচার্জের নির্দেশে রাত ১০টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-রামপুর এলাকার মৃত সাফর আলী ওরফে ছাবের আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫), তার ছেলে রাহাদ ওরফে শ্যামল আবরার (২২), রমিজ উদ্দিনের ছেলে আরিফ মিয়া (৩৫) এবং আব্দুল করিমের ছেলে বাবুল মিয়া (৩০)। তল্লাশিতে আব্দুল মান্নানের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও ৭০ হাজার ৭০০ টাকা, রাহাদের প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা এবং আরিফ মিয়ার হাতে থাকা একটি নীল পলিথিন ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআই শাহীন আরও জানান, আব্দুল মান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১টি ডাকাতি মামলাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। আটক আরিফ মিয়ার বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।

অভিযানে পুলিশের এএসআই মামুন জিহাদী, স্থানীয় নাইটগার্ড বাবু ও মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে জব্দ আলামতের তালিকা তৈরি করে সাক্ষ্যগ্রহণের পর স্বাক্ষর নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান স্বীকার করেন, তিনি ও তার ছেলে এবং আরও দুই সহযোগী মিলে স্বল্প দামে ইয়াবা ও গাঁজা কিনে বেশি দামে বিক্রি করতেন। স’মিলের অফিসটিকে তারা মাদক কারবারের ঘাঁটি হিসেবে ব্যবহার করতেন।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল স্বদেশ প্রতিদিনকে বলেন, আটকদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার সাড়ে ১১টার দিকে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদকের উৎস ও পেছনের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
 
স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   মাদক   কারবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close