বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৪ ঘণ্টায় সারাদেশে বাড়বে বৃষ্টি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ২:৪২ পিএম
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে।

‎আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণ উপকূলীয় এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দূর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে ভারতের ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে।

‎সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

‎এছাড়া ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে।

‎এই পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, আর নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

‎আফরোজা সুলতানা জানান, এই বৃষ্টিপাত সাধারণ মৌসুমি বৃষ্টির মধ্যেই রয়েছে। তবে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। এখন পর্যন্ত বড় কোনো বন্যা বা পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা নেই।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মৌসুমি বায়ু   সারাদেশ   বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close