বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি      ● পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের      ● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      ● তেজগাঁওয়ে হবে আধুনিক আনসার সদর দপ্তর      ● ধুনটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি      ● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      ● গরম নাকি ঠান্ডা কফি, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা?      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      ● কোথাও দ্রুত এসপ্রেসো, কোথাও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
আইনশৃঙ্খলা অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: ডা. জাহিদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:১৩ পিএম

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আসন্ন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির পেশাজীবী সংগঠনগুলোর আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যেভাবে প্রস্তুতি নিচ্ছে, তাতে আমরা আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কিছু মহল সারা দেশে সহিংসতা ও বিশৃঙ্খলার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।”

সাম্প্রতিক সময়ে জামায়াত নেতার দেওয়া একটি বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে ডা. জাহিদ বলেন, “কে কাকে লাল কার্ড দেখাবে তা ঠিক করবে দেশের জনগণ। কে কী বলেছে, তা নিয়ে বিএনপি আলোচনার প্রয়োজন মনে করে না।”

তিনি আরও বলেন, “তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। বিএনপি এসব ষড়যন্ত্রে জড়াতে চায় না, প্রতিউত্তরও দিতে চায় না। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বেই দেশের জনগণ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে।”

ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, অপরাধীদের বিচারই চায়। তবে বিচার হতে হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। আমরা কোনো মব জাস্টিস বা গণহিসাব চাই না।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের এই স্মরণময় সময় আমাদের মনে করিয়ে দেয়, জনগণই সর্বোচ্চ শক্তি। সেই শক্তিকে সম্মান জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে।”

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ষড়যন্ত্র   জাহিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close