বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থ হবে সবাই: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন কোনো আলাদা সত্তা নয়, এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টার অংশ। কমিশন ব্যর্থ হলে সেটি একক কোনো পক্ষের নয়, বরং সবার ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে। আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, সময় অনুযায়ী প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। অনেক বিষয় এখনো অনিষ্পন্ন রয়ে গেছে। এখনই সময়, দ্রুত সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে একটি জাতীয় সনদের খসরা তৈরির দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের প্রত্যাশা অত্যন্ত উচ্চমানের। সেই প্রত্যাশা পূরণে দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং মৌলিক বিষয়ে একমত হয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, কয়েক দিনের আলোচনায় কাঠামোগত বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সময় খুবই সীমিত। অবস্থানগত নমনীয়তা না আনলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

সংলাপে আলী রীয়াজ আরও বলেন, জাতীয় ঐকমত্য গঠনের এ উদ্যোগ ভেঙে পড়লে শুধু কমিশন নয়, ব্যর্থ হবে গোটা রাজনৈতিক নেতৃত্ব এবং গণতান্ত্রিক প্রত্যাশা। তাই আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আলী রীয়াজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close