বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:০২ পিএম

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িতের নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত। ৩২ জনের পর এবার আরেক অভিযানে আটক হয়েছে ২২ জন। এর মধ্যে একজনকে আটক রাখা হয়েছে। বাকী ২১জনকে মুচলেকা রেখে অভিভাবকের জিন্মায় ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকরা হলেন- আদীব (২০), মো. ফাহিম মিয়া (২০), ইয়াছিন মিজি (১৮), শাহাদাত হোসেন (২০), জুনায়েত তালুকদার (২০), ইয়াছিন আরাফাত (২০), মোঃ জিহাদ গাজী (১৭), মো. জুয়েল (১৭), মো. আব্দুস সালাম (১৬), সাইফ ইসলাম (১৬), রাশেদুল ইসলাম (১৬), মোহাইমিনুল ইসলাম (১৮), নাহিদুল ইসলাম (১৬), আল-আমিন (১৮), মাইনুর মিয়া (১৭), মো. রাব্বি (১৮), আলিফ বিন আজিজ (২৫), মজিব মাহাবুব জ্যোতি (২৩), আল-আমিন(২৩), আব্দুর রহমান(২৫) ও মোকতাদির আহাম্মেদ(২৩)।

ওসি বাহার মিয়া বলেন, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সন্ধা সাড়ে ৭টা হতে রাত সাড়ে ১০টা পর্যন্ত কিশোর অপরাধের জড়িত সন্দেহে চাঁদপুর সদরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্ম সহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ জন কিশোরকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়।

পরবর্তীতে তাদের যাচাই বাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা এবং অভিভাকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি একজন থানা হাজতে আটক রয়েছে। কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদের আরো সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো।

এর আগে ১৩ জুলাই রোববার দিনগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে মডেল থানা পুলিশ ৩২ জনকে আটক করে। তাদেরকেও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   কিশোর   অপরাধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close