শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় ধর্মীয় বিষয়ে আঘাত দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১১:১৭ AM আপডেট: ১৫.০৭.২০২৫ ১২:৪৯ PM

পাবনার ভাঙ্গুড়ায় একটি জনসভায় সেজদা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই)  পৌর বিএনপি'র সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত একটি দলীয় পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়।  

স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, গত (২ জুলাই) চাটমোহরে একটি স্থানীয় অনলাইন টিভি চ্যানেলের সামনে বক্তব্যে ভাঙ্গুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সদস্য রেজাউল করিম টাইগার যে বক্তব্য প্রদান করেছেন তা বিএনপির নীতি আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করছি। ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত এবং দলের নীতি আদর্শের পরিপন্থি। বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সাথে দলের যে কোন পর্যায়ের নেতাকর্মীদের দলীয় সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করছি।

এর আগে, ভাঙ্গুড়া পৌর ৩ নং ওয়ার্ডের বিএনপি'র সদস্য রেজাউল করিম ওরফে টাইগার চাটমোহর একটি জনসভায় সেজদা নিয়ে উদ্ভট বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন। তার বক্তব্য দেওয়া ২ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। সেখানে খোদ বিএনপি নেতারাই তার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে নানান ধরনের সমালোচনা করতে থাকেন। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ হলে ভাঙ্গুড়া পৌর বিএনপি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন দেশে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর, এখানে ধর্মীয় বিশ্বাসে আঘাতকারীর ছাড় দেওয়া হবেনা। এবং যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাও এ থেকে শিক্ষা নিবে অপরাধীদের দলে কোন জায়গা নেই।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ধর্ম   আঘাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close