বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১১:৫৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাই হবে মুখ্য বিষয়। যেসব শিক্ষক অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছেন, তাদের পাশাপাশি তরুণ, মেধাবী শিক্ষকদেরও সুযোগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।”

তিনি নির্দেশ দেন, দ্রুত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “শুধু অবকাঠামো নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। মূল্যায়নে দেখা গেছে, যেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক দক্ষ, সচেতন ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন, সেখানে শিক্ষার মান তুলনামূলক ভালো। তাই দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বৈঠকে উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় জানান, দেশের প্রাথমিক শিক্ষায় অবকাঠামো উন্নয়নে অনেক অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত মানোন্নয়ন হয়নি। এজন্য প্রতিটি বিদ্যালয়ের মূল্যায়ন করে র‍্যাংকিং করা হচ্ছে এবং পিছিয়ে থাকা বিদ্যালয়গুলোর জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা শিক্ষকদের বদলি নীতিমালা নিয়েও নির্দেশনা দেন। তিনি বলেন, “শহরকেন্দ্রিক বদলির জন্য শিক্ষকরা সুপারিশ ও তদবিরে ছুটে বেড়ান। এ অনিয়ম ঠেকাতে বদলির জন্য নির্দিষ্ট ও স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করতে হবে, যার বাইরে কেউ বদলি হতে পারবে না।”

নারীবান্ধব অবকাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “স্কুল ভবন নির্মাণের সময় অন্তত একজন নারী স্থপতিকে অন্তর্ভুক্ত করতে হবে। যাতে ভবন ও অন্যান্য অবকাঠামো মেয়েদের জন্য নিরাপদ ও অনুকূল হয়।”

এ ছাড়া সব প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close