বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
বেনজীরের যুক্তরাষ্ট্রের দুটি সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রের দুটি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার নামে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক হিসাব ও মালয়েশিয়ার ব্যাংকে দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের আবেদনের (দুদক) পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের নামে দুটি সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এই দুটি সম্পদ কেনা হয়েছে ২০২৩ সালের ১২ জুন। প্রতিটি সম্পদের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার মার্কিন ডলার।

দুদক আরো জানায়, বেনজীর আহমেদের স্ত্রীর নামে দুবাইয়ের বুর্জ খলিফায় একটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেন আদালত। অ্যাপার্টমেন্টটি কেনা হয়েছিল ২০২১ সালের ৭ জানুয়ারি। অন্য অ্যাপার্টমেন্টটি দুবাই অল ওয়াসল আবাসিক এলাকায়। এই অ্যাপার্টমেন্ট কেনা হয়েছিল গত বছরের ৭ মে।

এর আগে গত ১২ মে বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর নামে থাকা দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বেনজীর   যুক্তরাষ্ট্র   ব্যাংক হিসাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close