বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
কোনো সন্ত্রাসী-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না : দুলু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। অথচ বিএনপি মজলুমদের দল। গত ১৭ বছর নানাভাবে বিএনপি নেতা কর্মী নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। তখনো একইভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। ৫ আগস্টের পর একইভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কোনো সন্ত্রাসী, চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না”, বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ শনিবার (১২ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত শ্রমিকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “গত ১৭ বছর বিএনপিকে ধ্বংস করতে নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করা হয়েছে। যেন বিএনপি দেশ থেকে চিরতরে নিঃশেষ হয়ে যায়। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হামলা করে পুঙ্গ করা হয়েছে। বর্তমানে বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ এমন কোনো নেতাকর্মী নেই, যারা নির্যাতনের স্বীকার হননি। বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় না যেতেই নানা চক্রান্ত করা হচ্ছে।”

তিনি বলেন, “গত ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে মিছিল করতে লোক পেতাম না, এখন মঞ্চে জায়গা পাই না।
যারা আগে অন্যায় অপরাধ করেছে, তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। শহীদ জিয়াউর রহমান বিএনপিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের দলে স্থান দেয়নি। তারেক রহমানও বিএনপিতে কোনো অপরাধী, সন্ত্রাসী, খুনিদের জায়গা দেবে না।”

তিনি আরো বলেন, “জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শ্রমিকরা ভূমিকা পালন করেছেন। ছাত্ররা যখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে, তখন একজন ভ্যানচালক, সিএনজিচালক, অটোচালক আহতদের হাসপাতালে নিয়ে গেছেন। একজন রিকশাচালক তার গাড়িতে করে জীবনের ঝুঁকি নিয়ে ক্লিনিকে ভর্তি করেছেন। শ্রমিকদের অর্থের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা ও শ্রমিক কুলিদের রক্তে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সন্ত্রাসী   চাঁদাবাজ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close