সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
সখীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৫:২৮ পিএম আপডেট: ১১.০৭.২০২৫ ৫:৪৯ PM

টাঙ্গাইলের সখীপুরে দিলরুবা আক্তার জুই (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই) উপজেলার নলুয়া এলাকায় নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ। নিহত জুই ওই এলাকার সিঙ্গাপুর প্রবাসী আলমগীর হোসেন আশরাফের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তার ছেলে আদীব (৯) ও তার শাশুড়িকে নিয়ে বাড়িতে বসবাস করতেন।  কয়েকদিন পূর্বে তার শাশুড়ি আদীবকে সাথে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যান। গত কয়েকদিন ধরে ওই গৃহবধূ  বাড়িতে একা বসবাস করতেন এবং রাতে প্রতিবেশী পারুল বেগম তার সাথে থাকতেন।

প্রতিবেশী পারুল আক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে আমি আমার বাড়িতে চলে আসি। বেলা সাড়ে ১১ টার দিকে জুই আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সখীপুর   প্রবাসী   স্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close