প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:৩৯ পিএম

ফাইল ছবি
চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এ অবসর কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. আজিজুল হক।
অবসরে পাঠানো বিচারকদের নাম:
১. বিকাশ কুমার সাহা
২. শেখ মফিজুর রহমান
৩. মো. মাহবুবার রহমান সরকার
৪. শেখ গোলাম মাহবুব
৫. মের মজিবুর রহমান
৬. মো. এহসানুল হক
৭. মো. জুয়েল রানা
৮. মো. মনির কামাল
৯. সহিদুল ইসলাম
১০. আল মাহমুদ ফায়জুল করীর
১১. মো. নাজিমুদ্দৌলা
১২. এ কে এম মোজাম্মেল হক চৌধুরী
১৩. ফজলে এলাহী ভূঁইয়া
১৪. কামরুজ্জামান
১৫. মো. রুস্তম আলী
১৬. মো. নুরুল ইসলাম
১৭. এ কে এম এনামুল করিম
১৮. মোহাম্মদ হোসেন
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরি আইন অনুযায়ী, কোনো কর্মকর্তা নিরবচ্ছিন্নভাবে ২৫ বছর চাকরি শেষে সরকার চাইলে জনস্বার্থে তাকে অবসরে পাঠাতে পারে। বিচারকদের ক্ষেত্রেও এই বিধানই প্রযোজ্য হয়েছে।
এই সিদ্ধান্তে বিচার বিভাগে শূন্যপদ সৃষ্টি হওয়ায় শিগগিরই নতুন নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর