বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জিপিএ-৫ পেয়েছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:৪৪ পিএম

এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছে টাঙ্গাইলের মেয়ে জাইমা জারনাস তানিশা। সে একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার এ ফলাফলে মুগ্ধ পরিবার ও এলাকাবাসী।

জাইমা জারনাস তানিশা ঘাটাইল সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। সে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নেয়।

তানিশার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন। মা কমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি।

ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ‌‘প্রয়াস’-এ শিশুশ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে তানিশা।
তানিশার বিদ্যালয়ের শিক্ষক বাসু দেব পাল বলেন, তানিশা অত্যন্ত মেধাবী। বাকপ্রতিবন্ধী কোনো ব্যাপার নয়, সে আগামীতে আরও সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে আশা রাখি।

মা মাফুজুন নাহার বিউটি  বলেন, ‘মেয়ের এমন ফলাফলে আমি খুশি। আমার মেয়ে যে জিপিএ-৫ পাবে আমি কখনো কল্পনাও করতে পারেনি। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’

তিনি বলেন, ‘আমার মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। সে কথা বলতে না পারলেও আমাদের ইশারা বুঝতে পারে। আমার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়।
এ বিষয়ে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, মেয়ে হিসেবে তানিশা নম্র ও ভদ্র। তার অনেক চেষ্টা ছিল। আমরাও আন্তরিক ছিলাম। তার ফলাফলে আমরা আনন্দিত।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জিপিএ-৫   বাক ও শ্রবণ প্রতিবন্ধী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close