রাজবাড়ীতে কলেজের ওয়াশরুমে ছাত্রীকে ধর্ষণ, অতঃপর...
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:১৮ পিএম

রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশ রুমে এক ছাত্রী ধর্ষণের ঘটনায় জাবির আব্দুল্লাহ নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে পাংশা উপজেলার ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।
গ্রেফতার জাবির আব্দুল্লাহ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। সে ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।অন্যদিকে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীও একই কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
কলেজ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কলেজের ওয়াশরুমে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে গ্রেফতার জাবির আব্দুল্লাহ। পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষ টের পেয়ে অভিভাবকদের খবর দিলে ধর্ষণের শিকার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
পাংশা মডেল থানার ওসি সালাঊদ্দিন বলেন, ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আজ মামলা দায়ের করেছে। মামলার পর আসামিকে গ্রেপ্তারের করে আদালতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর